ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন Logo মহাষষ্ঠীতে দেবীর অধিবাস, পটুয়াখালীর মণ্ডপে মণ্ডপে শুরু পূজা Logo নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন নারী শ্রমিক Logo মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড Logo তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্পিকার Logo বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী Logo ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ Logo কর্মসংস্থান ও শিল্পের চাহিদা মেটাতে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ছে বাংলাদেশ Logo আজ বিশ্ব খাদ্য দিবস Logo ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে আটক ৩০ জেলেকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান চালায়।

আজ শুক্রবার সকালে বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে হাতেনাতে ৩২ জেলেকে আটক করা হয়।

আটক জেলেদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং তাদের অপরাধের মাত্রা বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বাসসকে বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬