ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন Logo মহাষষ্ঠীতে দেবীর অধিবাস, পটুয়াখালীর মণ্ডপে মণ্ডপে শুরু পূজা Logo নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন নারী শ্রমিক Logo মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড Logo তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্পিকার Logo বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী Logo ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ Logo কর্মসংস্থান ও শিল্পের চাহিদা মেটাতে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ছে বাংলাদেশ Logo আজ বিশ্ব খাদ্য দিবস Logo ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

মহাষষ্ঠীতে দেবীর অধিবাস, পটুয়াখালীর মণ্ডপে মণ্ডপে শুরু পূজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পূজামণ্ডপগুলো। শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। সকালে বেলতলায় পূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার অধিবাসের আনুষ্ঠানিকতা। এর মাধ্যমে মর্ত্যে দেবীকে আমন্ত্রণ জানানো হয়। পরে পুরোহিত দেবীর মুখ উন্মোচন করেন। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এ উপলক্ষে ধূপের ধোঁয়া, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা।

সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে ধরাধামে আবির্ভূত হন দেবী দুর্গা। অসুর বধের মধ্য দিয়ে তিনি সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পূজিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মহাষষ্ঠীতে দেবীর অধিবাস, পটুয়াখালীর মণ্ডপে মণ্ডপে শুরু পূজা

আপডেট সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬