ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাওয়া পাওয়া- আলেয়া মান্নান Logo এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর Logo গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি Logo স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি Logo শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি ও নগদ অর্থ বিতরণ Logo চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেফতার ৪২৫ জন Logo বিজিবির অভিযানে সিলেটে অবৈধ ভারতীয় মালামাল জব্দ Logo অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি Logo একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেফতার ৪২৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ১১৬ জনকে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন, পূর্ববর্তী মামলায় ৪৫ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২১ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৭ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন, পরোয়ানা মূলে ৭৮ জন, সাজা পরোয়ানা মূলে ১৮ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৩৩ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪১ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ২ হাজার ২শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ৩০টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ২ হাজার ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ লিটার চোলাইমদ, ৩৫ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ৪ বোতল হুইস্কি, ৪ বোতল স্কাফ ও ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম ১, কক্সবাজার ১, কুমিল্লা ১, নোয়াখালী ১ এবং খাগড়াছড়ি থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১১৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৭৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয় এবং ৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলাভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৩৯ , কক্সবাজার ১১, কুমিল্লা ১১, ব্রাহ্মণবাড়িয়া ১৩, নোয়াখালী ১১, লক্ষ্মীপুর ৯, রাঙ্গামাটি ৬ এবং খাগড়াছড়িতে ১৬ জন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেফতার ৪২৫ জন

আপডেট সময় : ১১:১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬