ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক Logo রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু Logo কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার ট্রেন, আপলাইনে চলাচল বন্ধ Logo আবারও সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা, পর্যটকদের ফিরতে নির্দেশ Logo ২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া Logo ২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে Logo ৪ দিনের রিমান্ডে হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা Logo আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে Logo ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও Logo ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অপকর্মে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে’

কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার ট্রেন, আপলাইনে চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইনে মেরামতকাজ চলায় নাঙ্গলকোট থেকে লাকসাম পর্যন্ত আপলাইনে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত মেরামত শেষ করে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শেষ হয়েছে। বর্তমানে আপলাইনে মেরামতকাজ চলছে।

কাজ শেষ হলে ওই পথে ট্রেন চলাচল শুরু করা যাবে। তবে দুর্ঘটনায় রেললাইনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার পেছনে দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় অন্য কারও দায় রয়েছে কি না, তা শনাক্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থলে রেললাইন মেরামতের কাজ চললেও এ বিষয়ে আগে থেকে চালককে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন কর্ণফুলী কমিউটারের লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন। তার দাবি, যে অংশে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, সেখানে রেললাইন মেরামতের কাজ চলছিল। কিন্তু এ বিষয়ে চালককে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি।

নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশনমাস্টার জামাল হোসেনও একই অভিযোগ করেছেন।

দুর্ঘটনার আগে ট্রেনটিকে ‘লাইন ক্লিয়ারেন্স’ পেপার দেওয়া এই স্টেশনমাস্টারের দাবি, রেললাইনে মেরামতকাজ চলার বিষয়ে তাকেও কোনো তথ্য বা হালনাগাদ নির্দেশনা দেওয়া হয়নি।
দুর্ঘটনার আগে রেললাইনে মেরামতকাজ চলার তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে কেন পৌঁছায়নি, তা তদন্তে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসাম উপজেলার নাওটি স্টেশনের আউটার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার তৎপরতা। প্রায় ১৬ ঘণ্টা পর ট্রেন উদ্ধারের কাজ শেষ হলেও রেললাইন মেরামত না হওয়ায় ওই পথে ট্রেন চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার ট্রেন, আপলাইনে চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬