ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ঘাতক সুপ্রভাত বাসের মালিক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ৩১৪ বার পড়া হয়েছে

রাজধানীর নদ্দা এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় সুপ্রভাত পরিবহনের বাসটির মালিক গোপাল কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, বাসটির মালিককে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৯ মার্চ রাজধানীর নদ্দা এলাকায় সুপ্রভাত বাসের চাপায় ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার নিহত হওয়ার পর ওই বাসের রেজিস্ট্রেশন, রুট পারমিট সাময়িকভাবে বাতিল করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার বাসটির চালক মো. সিরাজুল ইসলাম, কন্ডাকটর ইয়াছিন আরাফাত ও চালকের সহকারী ইব্রাহীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আবরারের মৃত্যুর ঘটনায় তার বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় যে মামলা করেছেন তাতে ওই তিনজন ছাড়া বাস মালিককে আসামি করা হয়েছিল।

ওই সময় পুলিশ কর্মকর্তা বাতেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, গত ১৯ মার্চ সকালে সদরঘাট থেকে রওনা হওয়ার পর ওই বাসটি শাহজাদপুর বাঁশতলা এলাকায় এক কলেজছাত্রীকে চাপা দেয়। বাসের মূল চালক সিরাজুল ইসলামকে ধরে তখন পুলিশে দেন যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘাতক সুপ্রভাত বাসের মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯