ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আমেরিকায় পাড়ি জমিয়েছেন গুলশানের ওসি মাহামুদুর রহমান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১১৪৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ প্রতিবেদক:
রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ থানা গুলশানের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহামুদুর রহমানের হঠাৎ করে আমেরিকায় পাড়ি জমানোর খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। বিশ্বস্ত সূত্রের দাবি, তিনি ছুটি নিয়ে দেশ ছেড়েছেন, কিন্তু আর ফিরছেন না—এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।

জানা গেছে, মাহামুদুর রহমানের স্ত্রী অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি ছুটি মঞ্জুর করিয়ে আমেরিকায় রওনা দেন। তবে নির্ধারিত সময় শেষে কর্মস্থলে যোগদানের বদলে তিনি এখনও আমেরিকায় অবস্থান করছেন এবং ফেরার কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান বিভাগের ডিসিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ‘সকালের সংবাদ’কে জানান, “ওসি মাহামুদুর রহমান ছুটি নিয়ে আমেরিকায় গেছেন। পরে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন।”

তবে প্রশাসনের ভেতরের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, ওসি মাহামুদুর রহমানের দেশে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং এটি পরিকল্পিতভাবে দেশ ছাড়ার ঘটনা হতে পারে। এক সূত্র বলেছে, “তিনি ছুটি নিয়ে দেশ ছেড়েছেন ঠিকই, কিন্তু আর ফিরে আসবেন না—এমনই ইঙ্গিত মিলেছে।”

এমন ঘটনা প্রশাসনের অভ্যন্তরে নতুন করে প্রশ্ন তুলেছে। একজন থানার ওসির এভাবে দেশ ছেড়ে যাওয়া এবং কর্মস্থলে অনুপস্থিত থাকা নিঃসন্দেহে প্রশাসনিক শৃঙ্খলার বড় ধরনের ব্যত্যয়। এ নিয়ে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তর কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট অনেকের মতে মতে, এটা উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের ‘সফট এক্সিট’ প্রবণতার প্রতিচ্ছবি, যেখানে দায়িত্বশীল পদে থেকেও অনেকেই গোপনে বিদেশে চলে যাচ্ছেন এবং সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করছেন।

প্রশ্ন উঠছে—এমন একটি স্পর্শকাতর পদে থাকা ব্যক্তির দেশত্যাগের বিষয়ে প্রশাসনের তদারকি কোথায়? ওসি মাহামুদুর রহমান আদৌ ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে এই ঘটনায় প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আমেরিকায় পাড়ি জমিয়েছেন গুলশানের ওসি মাহামুদুর রহমান!

আপডেট সময় : ০৫:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫