ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ফায়ার সার্ভিসের মহানুভবতায় বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের কৃতজ্ঞতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৫৭৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: 

বন্যাদুর্গতদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (২৫ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের কাছে চেকটি হস্তান্তর করেন। এ সময়ে সমন্বয়ক সরজিস আলম ফায়ার সার্ভিসের এই মহানুভবতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন সমন্বয়ক সারজিস আলমের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তরের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধিদফতরের মহাপরিচালক মহান মুক্তিযুদ্ধসহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং ছাত্র-জনতার আন্দোলনে আহত ও চিকিৎসাধীন সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, দুর্যোগ-দুর্ঘটনার সময় মানুষের চরম সংকটে ও দেশের ক্রান্তিলগ্নে ফায়ারফাইটাররা নিজের পরিবার ও ব্যক্তি স্বার্থ ভুলে মানুষের পাশে ছুটে যান তাদের উদ্ধার করতে। আমরা বিগত সময়ে এই বাহিনীর বড় ধরনের কোনো দুর্নামের কথা শুনিনি। এজন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান তিনি।

ফেনী ও নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ত্রাণ প্রেরণে ৩টি গাড়ি দিয়ে সহযোগিতা করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর  মহাপরিচালককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সমন্বয়ক সারজিস আলম।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, সহ-সমন্বয়ক জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফায়ার সার্ভিসের মহানুভবতায় বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের কৃতজ্ঞতা

আপডেট সময় : ০৪:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪