ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রাজধানীতে ঝড়ে মাথায় বাঁশ পড়ে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ২৯৯ বার পড়া হয়েছে

ডেমরা (ঢাকা) প্রতিনিধি; রাজধানীর ডেমরায় মাথায় বাঁশ পড়ে মোছা. শিউলি (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ডেমরার পশ্চিম হাজীনগরের মো. জাহাঙ্গীরের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিউলি চাঁদপুরের সদর থানার বড় স্টেশন এলাকার মো. ইমরানের স্ত্রী। তারা বর্তমানে জাহাঙ্গীরের পাশের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পশ্চিম হাজী নগরের জাহাঙ্গীরের বাড়িটি নির্মাণাধীন ৪ তলা ভবন। এই ভবনের নিচেই জাহাঙ্গীরের দোকান। মঙ্গলবার বিকালে গৃহবধূ শিউলি তার দোকানের সামনে আসেন। এ সময় ঝড়ো হাওয়া শুরু হলে ওই ভবনের ৪র্থ তলার ছাদের সেন্টারিংয়ের বাঁশ হঠাৎ শিউলির মাথায় পড়ে।

এ ঘটনায় তার মুখ দিয়ে অল্প রক্ত বের হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বলেন, ঘটনাস্থলে তদন্ত করা হয়েছে। দোকানের সামনে দাড়ানো অবস্থায় হঠাৎ ছাদের একটি বাঁশ শিউলির মাথায় পড়ে যায়। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে ঝড়ে মাথায় বাঁশ পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১০:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯