ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

কোটচাঁদপুরে ৬ শিংওয়ালা গরু!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১৪৭৭ বার পড়া হয়েছে

এক গুরুর ৬ শিং! ব্যাপারটা শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও ঝিনাইদহের কোটচাঁদপুরে এমন শিংওয়ালা গরুর সন্ধান মিলেছে। গরুটি দেখতে দুর দুরান্তের মানুষ ভীড় করছেন কোটচাদঁপুর উপজেলার বহরামপুর গ্রামে। মহিদুল ইসলাম নামে এক গ্রামবাসি জানান, সচরাচর এমন শিংওয়ালা গরু দেখা যায় না। কোটচাঁদপুর শহর থেকে গরু দেখতে আসা হালিম আজাদ ডালিম বলেন, সত্যি এক অস্বাভাবিক গরু দেখলাম, যার ৬টি শিং।

জানা গেছে, ছোট থেকেই গরুটি লালন পালন করেছেন বহরামপুর গ্রামের মোশারফ হোসেন। তিনি জানান, গরুটির ৬ মাস বয়সে স্বাভাবিক পক্রিয়ায় দুইটি শিং গজায়। ৪/৫ মাস পর আরো দুইটি শিং গজায় মাথার মাঝখান থেকে। তারও কিছুদিন পর আরো দুইটি শিং গজায়। তবে চারটি শিং অপেক্ষাকৃত ছোট হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে।

গরু মালিক মোশারফ হোসেন বলেন, আগে এমন শিংওয়ালা গরু কোনোদিন দেখিনি। গরুর ৬ শিং গজানো নিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা জেনিটিক্যাল কোনো সমস্যার কারণে হতে পারে।

মানুষের যেমন হাতে পায়ে বাড়তি আঙুল গজায়, তেমনি গরুর শিং ওঠার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। ফলে বলা যায় এটা একটা বিশেষ গরু। তবে এই নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এই বিশেষ গরুটি দেখতে বহরামপুর গ্রামে যাবেন বলেও জানান এই প্রাণিসম্পদ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কোটচাঁদপুরে ৬ শিংওয়ালা গরু!

আপডেট সময় : ১২:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩