ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণ, নিহত ২০

আন্তজার্তিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। খবরে বলা হয়েছে, কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বুধবার বিকেলে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। তিনি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

হামলায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সময় কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তালেবান সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন চীনা প্রতিনিধি দলের সদস্যরা।

জানা গেছে, বিস্ফোরণের পর জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুড়েছে।

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনো গোষ্ঠীও এর দায় স্বীকার করেনি।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকটি বড় হামলার ঘটনা ঘটেছে। এতে অনেক হতাহত হয়েছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

তালেবান-চালিত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা হামলার বিষয়ে কোনও মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণ, নিহত ২০

আপডেট সময় : ১২:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩