ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গরম লাগলে আমার কোলে এসে বসুন, নারীযাত্রীকে উবার চালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯ ৩৬৪ বার পড়া হয়েছে

স্বামীর সঙ্গে উবারের গাড়িতে চড়েছিলেন এক নারী। গাড়িতে উঠার পর চালককে এসি চালু করার অনুরোধ করেন তিনি। তবে এসি চালু না করে উল্টো ওই নারীযাত্রীকে চালক বলেন, ‘গরম লাগলে আমার কোলে এসে বসুন।’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নারীযাত্রীর সঙ্গে এমন অসভ্যতার ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার ভারতের দিল্লিতে। টুইটারে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন অমরিতা দাস নামে ওই নারী। তিনি পেশায় সাংবাদিক।

পুরো ঘটনার বিবরণ দিয়ে দিল্লির ওই নারী সাংবাদিক লিখেছেন, ‘অভদ্র ও অলস চালক। আমি তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি করছি। ট্রিপ শুরুর কিছুক্ষণ পরই গাড়িটি বন্ধ করে দেয় চালক। এরপর জোর করে আমাকে গাড়ি থেকে নামিয়ে দেন। এ ঘটনার সময় আমার স্বামী সঙ্গে ছিলেন।’

এদিকে ঘটনার পর ওই নারী সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছে উবার কর্তৃপক্ষ। ওই নারীযাত্রীর উদ্দেশে উবার সাপোর্ট লিখেছে, ‘আমরা এটা শুনে খুবই দুঃখিত। আমাদের টিম এ ব্যাপারে ইমেইল পাঠিয়েছে। দয়া করে উত্তর দেবেন আপনার যদি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে।’

অন্যদিকে ওই নারীর টুইটের পরেই অনেকে দিল্লি পুলিশকে ঘটনাটি ট্যাগ করতে থাকে। তারা ওই উবার চালকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গরম লাগলে আমার কোলে এসে বসুন, নারীযাত্রীকে উবার চালক

আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯