ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বনশ্রীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে

ঢামেক প্রতিবেদক:

রাজধানীর বনশ্রীতে অছিম পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশাচালক স্বপন (৩৫) এবং যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের দুই ছেলে শাকিব (১৭) ও শাকির (৮)।

ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সচালক আরিফ ঢাকা পোস্টকে বলেন, বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আমার অ্যাম্বুলেন্সে হতাহতদের তুলে দেন। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক অটোরিকশার চালক স্বপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত যাত্রী ফাতেমাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এক ঘণ্টা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পরিদর্শক(তদন্ত) সুজিত কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে অটোরিকশা ও অছিম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তারের দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক। অটোরিকশাচালক স্বপন ও ফাতেমার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে উত্তরায় বোনের বাসায় যাচ্ছিলেন নিহত ফাতেমা আক্তার ও তার দুই ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বনশ্রীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত

আপডেট সময় : ১১:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১