ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

১৫ থেকে ঈদ পর্যন্ত লকডাউন শিথিল, মঙ্গলবার প্রজ্ঞাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

করোনা মহামারির বিস্তার রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনেষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার (১২ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দিতে যাচ্ছে সরকার। এছাড়া ওই দিন থেকেই সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার রাত ৮টায় মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ১৩ জুলাই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা ১৪ জুলাই শেষ হবে।

করোনার সবশেষ পরিস্থতি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন, যা এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৩৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (১১ জুলাই) ২৩০ জনের মৃত্যু হয়। তার আগে শনিবার ১৮৫ জনের, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১৫ থেকে ঈদ পর্যন্ত লকডাউন শিথিল, মঙ্গলবার প্রজ্ঞাপন

আপডেট সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১