ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছাড়পত্র ছাড়া কসমেটিক বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর বেইলি রোডে অভিযান চালিয়ে ছাড়পত্র ছাড়া বিভিন্ন প্রকার কসমেটিক বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২৪ মে) রমনা থানা পুলিশের সহযোগিতায় বিএসটিআইয়ের ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে নাটক সরণিতে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় বেইলি রোডে স্টার ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানকে বিএসটিআই আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইর ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, স্কিন পাউডার, বেবি লোশন, স্কিন ক্রিম, লিপস্টিক, টয়লেট সোপ পণ্যের বিক্রয়-বিতরণ ও বাজারজাত করার অপরাধে এই জরিমানা হয়।

এছাড়া একই ধরনের অপরাধ ছিল ইংলট বাংলাদেশ নামের আরেকটি প্রতিষ্ঠানের। তারাও বিএসটিআইর ছাড়পত্র ছাড়া লিপস্টিক, ফেস পাউডার পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করছিল।

তাদের বিএসটিআই আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে আরেক প্রতিষ্ঠান বিডি বাজেট বিউটি বিএসটিআইর ছাড়পত্র নিয়ে একই ধরনের প্রসাধনী বিক্রয় করছিল। ফলে তাদের বিএসটিআইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন- ফিল্ড অফিসার (সিএম) মাজাহারুল ইসলাম, খালেদ হোসেন এবং এ এন এম ফরহাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাড়পত্র ছাড়া কসমেটিক বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১