ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে চিকিৎসা জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে

সকালের সংবাদ:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার।

বুধবার (৫ মে) রাতে, আবেদনপত্র নিয়ে ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান শামীম ইস্কান্দার। তিনি একাই আবেদনপত্র নিয়ে সেখানে যান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে আবেদন জমা দিয়ে কিছুক্ষণ পরই বেরিয়ে যান তিনি।

এদিকে, করোনায় আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে। তবে শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে, গত বছরের ২৫শে মার্চ সরকার নির্বাহী আদেশে, শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করে। তারপর থেকে খালেদা জিয়া গুলশানে ভাড়া বাসা ফিরোজায় অবস্থান করছিলেন। এরমধ্যে দুই দফা তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। সাজা স্থগিতের অন্যতম শর্ত, দেশেই থাকতে হবে খালেদা জিয়াকে অংশ নিতে পারবেন না কোন রাজনৈতিক কর্মকাণ্ডে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খালেদা জিয়াকে চিকিৎসা জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

আপডেট সময় : ০২:১৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১