ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভারতে গণতন্ত্রের বিজয় হোক -তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: ভারতের নির্বাচনে সবসময় গণতন্ত্রের বিজয় হোক- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভারতের চলমান বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী একথা বলেন।

‘পশ্চিমবঙ্গ বা ভারতের যে কোনো নির্বাচন সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যারাই ভারতে সরকার গঠন করুন, বাংলাদেশের সাথে ভারতের যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পাশের পশ্চিমবঙ্গের সাথে যে নৈকট্য, তা যেনো আরো গভীরে প্রোথিত হয় এবং আমাদের দু’দেশের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হোক, সেটিই আমাদের প্রত্যাশা। এবং আমরা চাই, ভারতে সবসময় গণতন্ত্রের বিজয় হোক।’

এসময় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে কথিত দ্বিতীয় স্ত্রী ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘সোনারগাঁয়ের রিসোর্টে জনতার হাতে আটকের পর মামুনুল হক যাকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন এবং এরপরেই নিজের স্ত্রীকে ফোনে জানান, সে আসলে শহিদুল সাহেবের স্ত্রী, সেই ঝর্ণা বিয়ে না করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ মেলামেশার অভিযোগে মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।’

এখন জনগণের সামনে মামুনুল হকের আসল চেহারা দিবালোকের মতো স্পষ্ট প্রকাশ পেলো উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যে হেফাজত নেতারা বিয়ে ছাড়াই এই সম্পর্ককে বৈধ বলে ফতোয়া দেন, তারাও আইনের দৃষ্টিতে দুষকর্মের সহযোগী হিসেবে চিহ্নিত।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতে গণতন্ত্রের বিজয় হোক -তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১