ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার রোববার থেকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ ৩৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;মনোনয়ন প্রত্যাশীদের বিভাগওয়ারী সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শুক্রবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সময়সূচি ঘোষণা করেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতকার হবে। দলের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেবেন। দলের স্থায়ী কমিটির সদস্যরাই এই বোর্ডের সদস্য।

সাক্ষাতকারের সময়সূচি অনুযায়ী, ১৮ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগের সাক্ষাতকার শুরু হবে। সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর আড়াইটা থেকে রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার হবে। ১৯ নভেম্বর বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার হবে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এবং দুপুর আড়াইটা থেকে শুরু হবে খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার।

২০ নভেম্বর চট্টগ্রাম বিভাগের সাক্ষাতকার হবে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এবং দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগের সাক্ষাৎকার শুরু হবে। ২১ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সাক্ষাতকার হবে। দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের সাক্ষাতকার শুরু হবে।

সাক্ষাতকারের সময় মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের নিয়ে আসতে পারবেন না। মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের সঙ্গে করে গুলশান কার্যালয়ে আনলে তা প্রার্থীর অসদাচরণ হিসেবে গণ্য হবে। গুলশান কার্যালয়কে কেন্দ্র করে এর আশেপাশে আমন্ত্রিত মনোনয়ন প্রত্যাশী ও আমন্ত্রিতরা ছাড়া কেউ থাকতে পারবেন না বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারের সময় মহানগর ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন। মনোনয়ন প্রত্যাশীদেরকে সাক্ষাতকারের সময় আবেদন ফরমের জমাদানের রশিদ সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুরু হয়ে আজ রাতে তা শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার রোববার থেকে

আপডেট সময় : ০৯:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮