ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ঢাকায় পৌঁছেছেন। কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। হর্ষবর্ধন শ্রিংলার পর রিভা গাঙ্গুলী দাসকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে বিদায় নিয়ে শ্রিংলা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন।

ঢাকার নেমেই নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বাংলাদেশ ভারতের সম্পর্ককে আরও গভীর এবং আরও ভালো করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি ঢাকায় নতুন নয়, হাইকমিশনার হিসেবে নতুন। বাংলাদেশ ভারতের মধ্যে আরও গভীরতর এবং আরও ভালো সম্পর্ক করার চেষ্টা করব। তিনি সবাইকে শুভেচ্ছাও জানান। ঢাকায় এসে আমি আনন্দিত।

রিভা গাঙ্গুলীর বাংলাদেশে দায়িত্বপালন এটাই প্রথম নয়। এর আগে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) প্রধান হিসেবে ঢাকায় ভারতীয় হাইকমিশনে কাজ করে গেছেন। বাংলাদেশ থেকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালকের দায়িত্ব নিয়ে নিউইয়র্কে গিয়েছিলেন তিনি। তখন তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন আলোচনায় অংশ নেন।

আইসিসিআরে যোগ দেয়ার আগে নিউইয়র্কে ভারতীয় দূতাবাসেও কাজ করেন রিভা। বাঙালি এই নারী কূটনীতিক ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেছেন রুমানিয়ায়।

দিল্লি ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনার পাঠ চুকিয়ে সেখানেই শিক্ষকতা শুরু করেছিলেন রিভা। এরপর ১৯৮৬ সালে যোগ দেন ভারতের ফরেন সার্ভিসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা

আপডেট সময় : ১২:০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯