ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

১২ মার্চ জাতীয় শিশু উৎসব শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১ ২১১ বার পড়া হয়েছে

ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্প বৃত্তের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১২ মার্চ শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় শিশু উৎসব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ১২ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ এবং অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অরুনা বিশ্বাস।
এছাড়া ১৩ মার্চ শনিবার সন্ধ্যা ছয়টায় উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শামসুল আলম দুলু, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক লায়ন এম কে বাশার।
শিল্পবৃত্তের পরিচালক ফয়জুল্লাহ সাঈদ জানান, উৎসবে থাকছে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০০০ শিশু-কিশোরদের অংশগ্রহনে আবৃত্তি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতা। প্রতিদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আবৃত্তি সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া প্রতিদিন দশটি করে শিশু সংগঠন আবৃত্তি সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেবে।
ফয়জুল্লাহ সাঈদ জানান, সমাপনী অধিবেশনে গুণীজনদের সম্মাননা প্রদান করার পাশাপাশি শিশু দলের পরিবেশনায় থাকছে সঙ্গীত আবৃত্তি, নাটক , গীতিনাট্য, দলীয় আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।
২ দিনব্যাপী এ শিশু উৎসবে শিক্ষা পার্টনার হিসেবে থাকছে বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপ , পি আর পার্টনার এস এস কমিউনিকেশন ও এয়ারলাইন্স পার্টনার ইউ এস বাংলা এয়ারলাইন্স।
শিল্প বৃত্ত একটি আধুনিক মননশীল শিল্পিত প্রচেষ্টার নাম শিল্প বৃত্ত একটি আন্দোলনের নাম ২০০১ সাল থেকে শিল্প বৃদ্ধের পদচারণা শুরু সেই থেকে গত ২০ বছরে হাজার হাজার শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে শিল্প-সংস্কৃতির অঙ্গনে সুস্থধারার সংস্কৃতিচর্চায় এই সংগঠনটি কাজ করে যাচ্ছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১২ মার্চ জাতীয় শিশু উৎসব শুরু

আপডেট সময় : ১২:০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১