ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আল জাজিরার বিরুদ্ধে মামলা করা হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ২৪৩ বার পড়া হয়েছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বিরুদ্ধে সরকার মামলা করার কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের জন্য আল জাজিরা চ্যানেলের বিরুদ্ধে সরকার থেকে কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরা যে প্রতিবেদন প্রকাশ করেছে, জনগণ বুঝেছে যে, এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখব।

যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। উই উইল স্যু (আমরা মামলা করব)।

আমরা সেটার জন্য কাজ করছি।
তিনি আরও বলেন, আল জাজিরা এই প্রতিবেদন প্রকাশ করে তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ অভিযোগ খতিয়ে দেখতে বলেছে—এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, জাতিসংঘে একজন বাঙালি ভদ্রলোক নিয়মিত প্রশ্ন করেন, সেখানে তিনি আল জাজিরার প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেছেন। সেই প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, অভিযোগ খতিয়ে দেখা হোক। আমরাও মনে করি অভিযোগ খতিয়ে দেখা হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, রাখাইনে সেনাবাহিনীর লোকজন গিয়েছিল। তারা সেখানে রোহিঙ্গাদের অভয় দিয়েছে। সেই খবর শুনে এখানকার রোহিঙ্গারা উৎসাহ বোধ করছে।

তিনি আরও বলেন, মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আল জাজিরার বিরুদ্ধে মামলা করা হবে

আপডেট সময় : ০৫:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১