ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

গণতন্ত্র চর্চায় শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়: স্পিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯ ৪৩৯ বার পড়া হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। শেখ হাসিনাই প্রথম সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট প্রশ্নোত্তর পর্ব চালু করেন। মঙ্গলবার সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে মঙ্গলবার ৫২ জন সংসদ সদস্য অংশ নেন। বুধবার নতুন ৫২ জন এমপির ওরিয়েনটেশন অনুষ্ঠিত হবে। স্পিকার বলেন, প্রথমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচি সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত ধারণা লাভে সহায়ক হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সংসদকে অধিকতর প্রাণবন্ত ও কার্যকর করতে নবনির্বাচিত সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এছাড়াও তিনি সংবিধান ও কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

ওরিয়েন্টেশন কর্মসূচিতে কার্যপ্রণালী বিধি, প্রশ্ন জিজ্ঞাসা, তারকাচিহ্নিত প্রশ্ন, ৭১ বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, আচরণবিধিসহ উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ.বি তাজুল ইসলাম এমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গণতন্ত্র চর্চায় শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়: স্পিকার

আপডেট সময় : ১২:৩৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯