ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচাবাজারের সামনে আরিফসহ তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কয়েকজন কিশোর। পরে তাদের বন্ধু রবিনসহ অন্যরা ওই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তারা ছয়-সাতজন মিলে মহাখালী কাঁচাবাজার এলাকায় একটি হোটেলে খেতে যাওয়ার সময় পেছন থেকে জনি তাদের ডাক দেয়। এতে তারা সাড়া না দিলে জনি, নুরুসহ কয়েকজন তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। নিহত আরিফ পরিবারের সঙ্গে মহাখালী সাততলা বস্তিতে থাকতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

আপডেট সময় : ১০:২০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১