ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

থার্টিফার্স্টের পিকনিকে দু’জনকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ২৮০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটে পিকনিকের অনুষ্ঠানে সংঘর্ষে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচির সময় নিজেদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয় দু’জনকে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তাদের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত রাজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইংরেজি নববর্ষ ২০২১ সাল বরণ উপলক্ষে চুয়াডাঙ্গার ইসলামপাড়ার বটতলায় স্থানীয় কতিপয় যুবক পিকনিকের আয়োজন করেন। সাউন্ডবক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। রাত ১০টার দিকে নিজেদের মধ্যে আকস্মিক বাগবিতণ্ডা শুরু হয়।

ভুক্তভোগী জিসান বলেন, বাগবিতণ্ডার বিষয়টি মিমাংসা হওয়ার পর সেখানেই দাঁড়িয়ে ছিলাম। সেসময় আকস্মিক ইসলামপাড়ার হাফিজের ছেলে কবির, একই এলাকার সজিব, মাহফুজ, রাজা, হাসিব, রাজনসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কোপাতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর জখম পারভেজ ও জিসানের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে প্রথমে পারভেজকে মাইক্রোবাসযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে জিসানকেও হাসপাতালে নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালাম বলেন, দু’জনেরই পিঠে একাধিক কোপের গুরুতর জখম হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

থার্টিফার্স্টের পিকনিকে দু’জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১২:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১