ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মিলল আরও একটি বোমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ২৬৯ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় আরও একটি জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়। এ নিয়ে বিমানবন্দর থেকে একই ধরনের পাঁচটি জিপি বোমা উদ্ধার হল।

বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বোমা সার্চ টিম মাটির নিচে আনুমানিক ২৫০ কেজি ওজনের আরও একটি বোমার সন্ধান পায়। পরে বোমাটি প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে নিষ্ক্রিয় করে ডিমোলিশ/ধ্বংস করার জন্য সতর্কতার সহিত নিরাপদ স্থানে পাঠানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের সময় গত ৯ ডিসেম্বর একটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বোমা ডিসপোজাল টিম প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে উক্ত বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটিকে ডিমোলিশ/ধ্বংস করার জন্য টাঙ্গাইলের রসুলপুরে অবস্থিত বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ এ পাঠানো হয়। এরপর হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বোমা সার্চ টিম নিয়মিত বোমা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় আজ ৩০ ডিসেম্বর বিমান বাহিনী কর্তৃক পঞ্চম বোমা উদ্ধার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই বোমাটিও বিগত ০৯, ১৪, ১৯ এবং ২৮ ডিসেম্বর প্রাপ্ত বোমাগুলোর সাদৃশ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাহজালাল বিমানবন্দরে মিলল আরও একটি বোমা

আপডেট সময় : ১১:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০