ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শ্যামপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ২৪৫ বার পড়া হয়েছে

ঢামেক প্রতিবেদক;

রাজধানীর শ্যামপুরে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (১৬) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহতের বড় ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই বুদ্ধি প্রতিবন্ধী। গতকাল পাশের এক আত্মীয়ের বাসায় গিয়েছিল। রাতে ওই বাসা থেকে একাই বের হয়ে আসে।

তাকে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে, এলাকায় মাইকিং করা হয়। পরে সংবাদ পান, জুরাইনে রেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। সেখানে গিয়ে তাকে শনাক্ত করা হয়।

শফিকুল ইসলাম আরও জানান, জুরাইনের বটতলা এলাকায় তাদের বাসা। বাবার নাম সিরাজুল ইসলাম। তিন ভাইয়ের মধ্যে আমিনুল ইসলাম ছিল ছোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্যামপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০