ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ২৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আলী যাকেরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী যাকেরের (৭৬) ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকবার্তায় মন্ত্রী ড. হাছান মাহমুদ নন্দিত অভিনেতা আলী যাকেরকে বহুমুখী প্রতিভার অধিকারী পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে বলেন, তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, নির্দেশক, কলামিস্ট, নাট্য সংগঠক ও স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার।

টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয় ব্যক্তিত্ব আলী যাকের তার অভিনয় ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে এদেশের অগণিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন, বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

আপডেট সময় : ০১:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০