ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

পরিবেশ বিপর্যয় রোধে সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি যৌথ উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ২৩৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার সকাল ১১ টায় ৫১, সিদ্ধেশ্বরী রোড, ঢাকায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র পরিবেশ বিজ্ঞান হল রুমে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী বলেন, “সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবেশ বিপর্যয় রোধে ভবিষ্যতে একসাথে কাজ করবে। টেকসই অথনৈতিক উন্নয়নের জন্য সবুজের কোন বিকল্প নেই। জলবায়ু সমস্যা মোকাবেলায় সবুজ আন্দোলন একটি মহতি উদ্যোগ। দলমত নির্বিশেষ সকলের এই উদ্যোগের সাথে যুক্ত হওয়া উচিত। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র পক্ষ থেকে সবুজায়নে গবেষণাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, “বায়ু দূষণ, শব্দ দূষণ, অণুজীব ও সবুজ পণ্য নিয়ে সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এবং গবেষণার ফলাফল সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।”

এ সময় সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, “সবুজ আন্দোলন মূলত জলবায়ু-পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। স্টামফোর্ড ইউনিভার্সিটিকে আমাদের সাথে যুক্ত করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা প্রত্যাশা করি সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি সবুজ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নিয়মিত ভাবে পরিবেশ শিক্ষা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, লিডারশিপ ট্রেনিং, বেসিক ল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র পরিবেশ বিজ্ঞান বিভাগের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ শাহাদাত হোসেন, প্রভাষক আবদুল্লাহ আল নাইম, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, অর্থ পরিচালক ওমর ফারুক চৌধুরী, পরিচালক নাসিরুল ইসলাম নাসির, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী, সোলায়মান হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পরিবেশ বিপর্যয় রোধে সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি যৌথ উদ্যোগ

আপডেট সময় : ০৮:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০