ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ৩২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ;

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যাকান্ডে পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

সোমবার রাত ১০ টায় নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন নিউজ টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সন্দেহভাজন হিসেবে আটক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রিয়াদসহ যে চারজনকে আটক করা হয়েছিল তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, গৌরীপুরের কাউরাট গ্রামের জাহাঙ্গীর আলম, রাসেল ও মজিবুর।

গত শনিবার রাতে পৌর এলাকার মধ্যবাজারের চায়ের দোকানে সহযোগীদের নিয়ে চা খাওয়ার সময় মাসুদুর রহমান শুভ্রর ওপর অটোরিকশা করে আসা আট থেকে দশজন সন্ত্রাসী হামলা চালায়। শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে পালায় তারা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০