ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বংশালে গ্যাসলাইন বিস্ফোরণ, আরও এক শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ২৫১ বার পড়া হয়েছে

ঢামেক প্রতিবেদক;

রাজধানীর বংশালের কসাইটুলীতে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় জান্নাত (৪) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে তার ভাই ময়নুলেরও (১) মৃত্যু হয়। এতে দগ্ধ হয়ে তাদের বাবা-মা দুজনেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ লেনের হাবিবুল্লাহ বাহার সড়কের জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে ৪৪/১ দোতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন শিশু দুটির বাবা-মা জাবেদ (৩৫) এবং শিউলি (২৫)।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম তখন জানান, গ্যাসলাইন বিস্ফোরণে পাশের ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে শিশু ময়নুলের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাতে জানান, জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বংশাল থানার উপপরিদর্শকের (এসআই) ইদ্রিস বলেন, এ ঘটনার কয়েক দিন আগে ওই বাসার গ্যাসলাইন মেরামত করা হয়েছে। যতদূর শুনেছি বাসার গ্যাসলাইনের সমস্যা ছিল। গ্যাসের চাপে অথবা চুলা জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসে আজকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। দগ্ধ জাবেদ ও তার স্ত্রী স্কুলব্যাগ তৈরির কাজ করতেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বংশালে গ্যাসলাইন বিস্ফোরণ, আরও এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০