ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শ্রমিকদের সঙ্গে অভিনব প্রতারণা করছেন গার্মেন্টস মালিকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশের বহু গার্মেন্টস মালিক অভিনব কায়দায় শ্রমিক ছাঁটাই করছে উল্লেখ করে সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড তাদের শত শত শ্রমিককে জোরপূর্বক ৩ মাসের ছুটির কাগজে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করেছে। শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধ না করে চতুরতার সাথে তাদেরকে ছুটির মাধ্যমে ছাঁটাই করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আশুলিয়ার অনন্ত গার্মেন্টসে ১ থেকে ১৭ বছরের পুরনো শ্রমিকদের পুনরায় জয়েনিং লেটার দেয়া হচ্ছে। আশুলিয়ার অনন্ত গার্মেন্টসে অনেকের বেতন কমিয়ে দেয়া হচ্ছে। শ্রমিকরা যাতে তাদের দীর্ঘ চাকরি জীবনের আইনগত সুযোগ-সুবিধা পেতে না পারেন সেজন্য এই অভিনব প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে।

বাহারানে সুলতান বলেন, আমরা সরকার, বিজিএমইএ ও গার্মেন্টস মালিকদের আহ্বান জানাই, এ অভিনব কায়দায় অসহায় শ্রমিকদের সাথে প্রতারণা বন্ধ করুন। এতো বছর এই নিরীহ শ্রমিকদের ঘামের টাকায় আপনারা আজ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তাদের এই বিপদের সময় তাদের পাশে না দাঁড়িয়ে উল্টো যেভাবে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে তা অমানবিক। অবিলম্বে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্রমিকদের সঙ্গে অভিনব প্রতারণা করছেন গার্মেন্টস মালিকরা

আপডেট সময় : ১০:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০