ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই এবং চলতি মাসের বেতনের অর্ধেক টাকা ৩০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া অন্য সব খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে মালিকরা পরিশোধ করবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বর্তমান শ্রম পরিস্থিতি এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকার, মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সাথে মিলিয়ে শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন। করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের ঈদে কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে এবং উৎপাদন স্বাভাবিক রাখতে কোনো শ্রমিককে ছাঁটাই না করতে তিনি মালিকদের পরামর্শ দেন। সবার আন্তরিকতায় এ দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, এনসিসিডাব্লিউই’র সভাপতি মো. আনোয়ার হোসেন, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব চায়না রহমান, গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই

আপডেট সময় : ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০