ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৫ ও আক্রান্ত ৩২৪৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০ ২৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;  দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৮ জনের। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।

আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫ টি। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।

এদিকে বিশ্বব্যাপী শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মারা গেছেন ৪ লাখ ৫৩ হাজার ২৬৮ জন। আর আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন। নস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে আরও জানা যায়, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার জন, আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত এখন হয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭৮ হাজার জন। আর মৃতের সংখ্যাতেও দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে ব্রাজিল। দেশটিতে মারা গেছেন ৪৭ হাজার ৭৪৮ জন মানুষ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৫ ও আক্রান্ত ৩২৪৩ জন

আপডেট সময় : ০৩:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০