ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এক দিনে করোনা শনাক্ত ২৮৫৬, মৃত্যু ৪৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০ ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;  দেশে এক দিনে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা কয়েক দিনের তুলনায় কমেছে। আগের দিনের তুলনায় মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৪ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এমন তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৯ জনের।

নতুন মৃত্যু হওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে সর্বমোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়েছেন।

এর আগে শুক্রবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৪৭১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৬ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৬ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি নমুনা।

দেশে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তুলে ধরা সুখকর নয়। প্রতিদিনই আমার ও আপনার আত্মীয় এই সংখ্যায় যুক্ত হচ্ছে। চিকিৎসক, মন্ত্রী, জনপ্রতিনিধি—সবাই এই পরিসংখ্যানে যুক্ত হচ্ছেন। স্বাস্থ্যবিধি না মানলে এটি কমবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এক দিনে করোনা শনাক্ত ২৮৫৬, মৃত্যু ৪৪

আপডেট সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০