ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মোটরযানের নাম্বার নিজের ইচ্ছেমতো নেয়ার সুযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; নিজের পছন্দমতো মোটরযানের নম্বর নেওয়ার সুযোগ করে দিয়েছে সরকার। তবে সেক্ষেত্রে প্রচলিত রেজিস্ট্রেশন ফি থেকে দুই থেকে সাত গুণ পর্যন্ত অতিরিক্ত ফি দিতে হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মঙ্গলবার (৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বরের ৬টি ডিজিট একই হলে (যেমন: ৫৫-৫৫৫৫, ৬৬-৬৬৬৬ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র ৬ গুণ হবে। তবে শুধু ৭৭-৭৭৭৭ নম্বরের ক্ষেত্রে ফি হবে প্রচলিত ফি’র ৭ গুণ।

রেজিস্ট্রেশন নম্বরের ৬টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ৩৪-৩৪৩৪, ৪৫-৪৫৪৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি হবে প্রচলিত ফি’র পাঁচগুণ। রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট একই হলে (যেমন: ১১১১, ২২২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র চার গুণ হবে। রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ১৩১৩, ১৫১৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র তিনগুণ হবে। রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিটের দুটি করে ডিজিট একই হলে (যেমন: ০০১১, ০০২২) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র দ্বিগুণ হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর অধীনে বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত এ আইনে ক্ষমতাবলে সরকার মোটরযান রেজিস্ট্রেশনের সময় মোটরকার ও জিপের মালিকদের পছন্দমতো নম্বর দেওয়ার ক্ষেত্রে ফি’র হার নির্ধারণ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোটরযানের নাম্বার নিজের ইচ্ছেমতো নেয়ার সুযোগ

আপডেট সময় : ১১:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০