ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মন্ত্রী-এমপিসহ ৮ ভিআইপি করোনা আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ২৪৮ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;

দেশের মন্ত্রী-এমপিসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের আটজন ভিআইপি এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারমধ্যে একজন এমপি সুস্থ হয়েছেন। আক্রান্ত এমপিরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম, বান্দরবানের এমপি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ব্রাহ্মণবাড়িয়া-৫ এর এবাদুল করিম বুলবুল, জামালপুর-২ এর ফরিদুল হক খান, চট্টগ্রাম-১৬ এর মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং নওগাঁ-২ এর এমপি শহীদুজ্জামান সরকার।

এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও করোনা আক্রান্ত হয়ে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে গতকাল সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়।

তবে আক্রান্তদের মধ্যে সবচেয়ে ‘আশঙ্কাজনক’অবস্থায় রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গত সাতদিন ধরে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শুক্রবার সকালে তার ‘ব্রেন স্ট্রোক’হওয়ার পর সেখানেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখনো ‘ডিপ কোমায়’রয়েছেন। মেডিকেল টিমের সদস্যরা রোববার দুপুরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এমন তথ্য জানান।

সংসদ সদস্যদের মধ্যে পুরো পরিবারসহ আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। তার পরিবারের ছয় সদস্যসহ তার বাড়ির মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ রহমান নগর এলাকার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল জানিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল। গত দুইদিন ধরেই তার শ্বাসকষ্ট রয়েছে। গতকাল পর্যন্ত তা কমেনি। ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে থেকে তাকে নিয়মিত অক্সিজেন নিতে হচ্ছে। তবে কাশি কিছুটা কমেছে।

গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহর চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফি জানান, ‘স্যারের অবস্থা স্থিতিশীল।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মন্ত্রী-এমপিসহ ৮ ভিআইপি করোনা আক্রান্ত

আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০