ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর ১৮০ স্পটে করোনা রোগী ১৯ হাজার ১০০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ২৭১ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;  রাজধানী ঢাকার মেট্রোপলিটন এলাকার ৮টি বিভাগের ৪৬টি থানার ১৮০টি স্পটে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ৬ জুন পর্যন্ত এসব এলাকায় সর্বমোট ১৯ হাজার ১০০ জন রোগী সনাক্ত হয়েছেন। রাজধানীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর শীর্ষ তালিকায় রয়েছে মতিঝিল ও লালবাগ। সবচাইতে কম উত্তরায়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতোমধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৮০টি স্পটের ১ হাজার ৩০টি এলাকার ১ হাজার ৭৫৪টি বাড়ি লকডাউন করে দিয়েছে। আক্রান্ত স্পট ও এলাকার ওপর ভিত্তি করে রেড জোন চিহ্নিত করা হয়েছে।

এই চিহ্নিত তালিকা অনুযায়ী রোববার থেকে এলাকাভিত্তিক পূর্ণাঙ্গ লকডাউন করা হতে পারে। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুরুর দিকে সংক্রমিত রোগী ও এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা স্বল্পসংখ্যক থাকলেও ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। সম্প্রতি আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে ৮ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষায় ৬৩ হাজার ২৬ জন রোগী সনাক্ত ও মে‌াট ৮৪৬ জ‌নের মৃত্যু হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ৬ জুন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকার আটটি বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩ হাজার ১৪০ জন রোগী রয়েছে মতিঝিলে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৯৭ জন রয়েছে লালবাগে।

এছাড়া মিরপুরে ২ হাজার ৯১৫ জন, রমনায় ২ হাজার ৬৮৮ জন, ওয়ারীতে ২ হাজার ৪৯৪ জন, তেজগাঁওয়ে ২ হাজার ২২৬ জন, গুলশানে ১ হাজার ৫২৫ জন ও উত্তরায় ১ হাজার ১৫ জন আক্রান্ত রোগী রয়েছেন।

এরপর যেসব এলাকায় সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সেসব এলাকা হলো: মহাখালী (৪৫০), যাত্রাবাড়ী (৪১১), কাকরাইল (৩৯৩), মোহাম্মদপুর (৩৮৯), মুগদা (৩৭৬), রাজারবাগ (৩৪৬), ধানমন্ডি (২৯৪), মগবাজার (২৬৫), লালবাগ (২৭৯), উত্তরখান (২৬০), উত্তরা বেরিবাধ (২৫২), বাবুবাজার (২৩৯), তেজগাঁও (২৩৭)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীর ১৮০ স্পটে করোনা রোগী ১৯ হাজার ১০০

আপডেট সময় : ১০:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০