ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ২৪২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার গণস্বাস্থ্য নগর হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সোমবার রাতে সমকালকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘রোববার ইফতারের আগে বাইরে গিয়েছিলাম। তখন একটু জ্বর জ্বর লাগে এবং কাশি হয়। ডাক্তাররা বলেন আমার পরীক্ষা করা দরকার। পরে নমুনা দিয়ে সন্ধ্যায় জানতে পরি আমার পজিটিভ।’

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার নমুনা পরীক্ষা হয় বলে জানান তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, বর্তমানে তিনি সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ছাড়াও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ডা. জাফরুল্লা চৌধুরী।

এরআগে হত ২৫ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রতিনিধিদের কাছে নিজেদের উদ্ভাবিত কিট হস্তান্তর করে গণস্বাস্থ্যকেন্দ্র।

গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে করোনা শনাক্তকরণে উদ্ভাবিত ‘জিআর কভিড-১৯ ডট ব্লট’ র‌্যাপিড টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠান হয়। বিএসএমএমইউ ও সিডিসির কাছে আনুষ্ঠানিক কিট হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৯:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০