ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ রোববার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ২৫৪ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আজ শুক্রবার। আজ মধ্যপ্রাচ্যে ছিল ২৯তম রোজা। তাই আগামীকাল এসব দেশে ৩০তম রোজা পালিত হবে। অর্থাৎ আগামী রোববার সেখানে উদযাপিত হবে ঈদুল ফিতর। খবর আরব নিউজ ও গালফ নিউজ।

এদিকে, শুক্রবার (২২ মে) শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে আগামী রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে দেশ তিনটিতে।

সৌদির সঙ্গে মিল রেখে ভারতের কেরালা রাজ্যেও ঈদ উদযাপিত হবে রোববার। দেশটির বাকি এলাকায় বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বাকি দেশগুলোর মতো সোমবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।

করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বের মতো মুসলিম দেশগুলোতেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশ এবার ঈদের জামাত হবে না বলেও জানিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ রোববার

আপডেট সময় : ১২:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০