ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

সাংসদ শহীদুজ্জামান সরকার করোনামুক্ত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ২২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;  শনিবার (১৬ই মে) দুপুরে সাংসদ শহীদুজ্জামানের পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায় শুক্রবার দ্বিতীয় টেস্টে তার করোনা ‘নেগেটিভ’ এসেছে।

সাংসদ শহীদুজ্জামান সরকারের শরীরে গত ১লা মে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকায় তার জন্য বরাদ্দ ন্যাম ভবনের ফ্ল্যাটে অবস্থান করছেন। তিনি ওই বাসাতে থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার শরীরে জটিল কোনো উপসর্গ দেখা দেয়নি।

সাংসদের ব্যক্তিগত সহকারী রানা মাহমুদ তার ফেসবুক অ্যাকাউন্টে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলের ছবি দিয়ে স্ট্যাটাস দেন। তিনি লিখেন, ‘পরপর দ্বিতীয় টেস্টে সাংসদ শহীদুজ্জামান সরকারের শরীরে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি তার ঢাকার বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরও ১৪ দিন সঙ্গনিরোধ (কোয়ারেন্টিন) অবস্থায় থাকতে হবে।

সাংসদ শহীদুজ্জামানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে যাওয়া পরিবারের সদস্য, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের কারো শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংসদ শহীদুজ্জামান সরকার করোনামুক্ত 

আপডেট সময় : ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০