ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দেশে করোনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ২৫১ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন।

দেশে করোনা শনাক্তের ৭০তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রানহানি হলো ৩১৪ জনের। আর, নতুন আক্রান্ত হিসেবে আরও ৯৩০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২০,৯৯৫ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ছয় হাজার ৭৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬৭ হাজার ২৯৪টি।

নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ পর্যন্ত মোট ৪,১১৭ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ। দেশে গত ২৬শে মার্চ থেকে সাত ধাপে ৩০শে মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশে করোনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল

আপডেট সময় : ০৪:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০