ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনায় মারা গেলেন রূপালী ব্যাংকের ডিজিএম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

অনলাইন রিপোর্ট;

রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. এহতেশামুজ্জামান শুক্রবার রাতে আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, সহিদুল ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ৩০ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

উল্লেখ্য, সহিদুল ইসলাম খানসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে তিনজন ব্যাংকার মারা গেলেন। এর আগে মারা যান দ্য সিটি ব্যাংকের দুই কর্মকর্তা। তারা হলেন ব্যাংকটির মানবসম্পদ বিভাগের মুজতবা শাহরিয়ার এবং ব্যাংকের সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ। প্রথমজন মুগদা জেনারেল হাসপাতালে ২৬ এপ্রিল এবং দ্বিতীয়জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় মারা গেলেন রূপালী ব্যাংকের ডিজিএম

আপডেট সময় : ১১:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০