ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত Logo শেখ হাসিনার স্নেহধন্য দোলনের দাপট: হত্যা মামলার আসামি হয়েও সংসদ নির্বাচনে প্রার্থীতা বহাল

খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে ১৬ মামলার আসামি বেলাল নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৬ মামলার আসামি বেলাল হোসেন (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে খিলগাঁও ‘শেখের জায়গা’ এলাকায় এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরে গোড়ান এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত ১১টায় তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে শেখের জায়গা নামক স্থানে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা ‍গুলি ছুড়লে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু বেলাল সন্ত্রাসীদের গুলিতে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মশিউর জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহত বেলাল কুমিল্লার বাসিন্দা। ঢাকার যাত্রাবাড়ি এলাকায় থাকতেন।

তিনি আরও বলেন, নিহত বেলাল এলাকায় চাপাতি নিয়ে ছিনতাই-ডাকাতি করতো। তাই তিনি এলাকায় ‘চাপাতি বেলাল’ নামে পরিচিত। তার নামে খিলগাঁও থানায় ছিনতাই, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে ১৬ মামলার আসামি বেলাল নিহত

আপডেট সময় : ০৩:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০