ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

ঈদের আগে চলবে না গণপরিবহন, অন্য যান চলাচলেও কঠোরভাবে নিয়ন্ত্রণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট: সাধারণ ছুটি চলাকালে ঈদের সময়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও প্লেন চলাচল বন্ধ থাকার কথা জানিয়ে জরুরিসেবা ছাড়া অন্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১৪ মে) করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। উক্ত সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল এবং অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে এবং মহাসড়কে মালবাহী/জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।’

আগামী ১৬ মে ষষ্ঠ দফা শেষে সাধারণ ছুটি ১৭-৩০ মে পর্যন্ত বাড়ানো সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এরআগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, প্রাইভেটকারসহ সাধারণ যানবাহন রাস্তায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যে যেখানে আছেন, সেখান থেকেই ঈদ করতে হবে।

তিনি জানিয়েছিলেন, ঈদের আগে চারদিন ও ঈদের পর দুই দিনসহ মোট সাতদিন জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঈদের আগে চলবে না গণপরিবহন, অন্য যান চলাচলেও কঠোরভাবে নিয়ন্ত্রণ

আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০