সংবাদ শিরোনাম :
৫০ লাখ পরিবারকে আগামীকাল ঈদ উপহার দেবেন প্রধানমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;
অর্থ মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ছাড় হয়েছে ১২৫৭ কোটি টাকা। আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) দেশের ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকালে এ ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন হবে। জানা গেছে, করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ এ টাকা পাবে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।




















