ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা আপডেটঃ  ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, আক্রান্ত ৯৬৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ২২১ বার পড়া হয়েছে

সকালের সংবাদ অনলাইন ডেস্ক;

সারাদেশে  ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ১১ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৯৬৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জনে। এছাড়া এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন।

আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, সারাদেশের মোট ৩৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৮৪৫টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি। যে ১১ জন মারা গছেন তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন নারী।

এদিকে বিশ্বব্যাপী আজ মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৮০০ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজারের বেশি মানুষের। তবে এই সময় সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা আপডেটঃ  ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, আক্রান্ত ৯৬৯

আপডেট সময় : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০