ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢামেক হাসপাতালে ৯ দিনে ৯১ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ২৫৮ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের করোনা ওয়ার্ড যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ৯ দিনে সেখানে ৯১ জনের মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ২ মে (শনিবার) সেখানে করোনা আক্রান্ত ও সাসপেকটেড রোগী ভর্তি শুরু হয়। রোববার (১০ মে) পর্যন্ত সেখানে ৮৯ জন ভর্তি রোগী মারা যান। আর দুজন মারা যান জরুরি বিভাগে। মোট মৃতের সংখ্যা ৯১। এদের মধ্যে সাতজন কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ বিষয়ে বলেন, ‘মৃত্যুর সংখ্যাটি আমি নির্দিষ্ট করে বলতে পারব না। তবে মৃত্যুর সংখ্যা নয়দিনে অনেক। এদের মধ্যে করোনা সাসপেকটেডের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ নানা অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অনেক হাসপাতাল ঘুরে তারা এখানে আসছে। যে রোগীগুলো মারা গেছে তাদের সবার অবস্থা খুব খারাপ ছিল।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, গত নয়দিনে ঢামেকের নতুন কোভিড-১৯ হাসপাতালে মারা গেছে ৯১ জন। গত ২ মে শুরু হয় বার্ন ইউনিটে কোভিড রোগী ভর্তির কর্যক্রম। এরপর থেকে একে একে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। সে অনুযায়ী রোববার পর্যন্ত ৯১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনা পজিটিভ। বাকিরা সাসপেকটেড।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছে ১৯৫ জন। এর মধ্যে আইসিউতে আছে ১০ জন। এ কয়দিনে রোগী ভর্তি হয়েছিল প্রায় ৬০০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢামেক হাসপাতালে ৯ দিনে ৯১ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০