ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক

করোনা : অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক : করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরছেন। একটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে তারা।

মেলবোর্ন থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের ওই ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতি করবে এবং আশা করা হচ্ছে শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এই পুরো প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করছে। দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়। এই অবস্থায় অস্ট্রেলিয়াতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চায় কিনা সেটি প্রাথমিকভাবে জানার জন্য একটি নোটিশ দেয় দূতাবাস। ওই নোটিশের পর ৩৪০ জন আগ্রহ প্রকাশ করে। এই আগ্রহের প্রেক্ষিতে সিডনি থেকে ঢাকা আসার জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেয় দূতাবাস। কিন্তু পরবর্তীতে ওই ফ্লাইটে অনেকে অনাগ্রহ দেখালে শ্রীলঙ্কান এয়ারলাইনস এর ছোট একটি প্লেনের ব্যবস্থা করা হয়।

পরে ফ্লাইটটি মেলবোর্ন থেকে রওনা হয়। যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে সব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারা সবাই করোনা উপসর্গ মুক্ত জানার পরেই ছাড়পত্র দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা : অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

আপডেট সময় : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০