ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এখনই খুলছে না নিউমার্কেট, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

সরকার ১০ মে (রোববার) থেকে সীমিত পরিসরে শপিংমল খোলার অনুমতি দিয়েছে মূলত ঈদ সামনে রেখে। তবে খুলছে না রাজধানীবাসীর কেনাকাটার অন্যতম কেন্দ্র নিউমার্কেট।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দোকান খোলা নিয়ে বুধবার (৬ মে) নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউমার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিং করে। মিটিংয়ে ১০ মে দোকান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত কয়েকটি কারণে দোকান খোলার সিদ্ধান্ত নেয়নি সমিতি।
এর মধ্যে অন্যতম গণপরিবহন বন্ধ থাকা। পরিবহন না খুললে দূর থেকে ক্রেতারা নিউমার্কেট যাতায়াত করতে পারবেন না। এতে বেচাকেনা হবে কম।
তবে খোলার বিষয়টি এখনো পর্যবেক্ষণে রাখছে সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণ যদি বাড়তে থাকে তবে দোকান মোটেই খোলা হবে না। একইভাবে নিউমার্কেটের আশপাশের মার্কেটও পর্যবেক্ষণ করবে তারা। এজন্য ৯ মে রাত পর্যন্ত অপেক্ষা করবে। এসব বিষয় সমাধান না হলে নিউমার্কেট বন্ধই থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এখনই খুলছে না নিউমার্কেট, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত

আপডেট সময় : ১০:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০