ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য সচিব, ডিজিসহ ৪ জনকে আইনি নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
করোনা ভাইরাস থেকে রক্ষায় প্রাপ্ত নিরাপত্তা সরঞ্জাম তৈরি এবং হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের কাছে নিরাপত্তা সামগ্রী পৌঁছানোসহ আদালতের দেয়া নির্দেশনা প্রতিপালন না করায় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এছাড়া, তিন দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করা হলে সংশ্লিস্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

রোববার (০৩ মে) ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী মনজিল মোরসেদ।

নোটিশে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক করোনাকে মহামারী ঘোষণার পরেও করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকার বিষয় গত ২০ মার্চ গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট রুল জারি করেন। এবং অন্তবর্তী কিছু আদেশ দেন।

আদেশে স্বাস্থ্য সচিবকে দ্রুত ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, স্যানিটাইজার, সার্জিকাল মাক্স, গাউন, সু-কভার, স্বাস্থ্য সুরক্ষা যন্ত্রপাতি ও মেডিসিনের তালিকা করে তা তৈরির নির্দেশ দেন। একই সঙ্গে ওই নিরাপত্তা সামগ্রি সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পৌঁছানোর জন্য নির্দেশ দেন।

নোটিশে বলা হয়, আদালতের নির্দেশ যথাযথভাবে পালিত না হওয়ায় প্রায় ৩শ’র বেশি চিকিৎসক, স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর দায় দায়ত্ব তারা এড়াতে পারেন না। এখনও অনেক হাসপাতালে প্রাপ্ত নিরাপত্তা সামগ্রী পৌঁছায়নি এমন সংবাদও প্রকাশ হচ্ছে।

আদালতের এসব নির্দেশনা যথাযথভাবে পালিত না হওয়ায় স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, অতিঃ সচিব (হাসপাতাল) সিরাজুল ইসলাম ও পরিচালক সিএমএসডি ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বাস্থ্য সচিব, ডিজিসহ ৪ জনকে আইনি নোটিশ

আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০