ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় প্রবেশ ঠেকাতে প্রশাসনের হিমশিম 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ২২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঢাকা ও আশপাশের এলাকায় ফিরছে শ্রমজীবী মানুষ। সকাল থেকে দেশের বিভিন্ন ফেরীঘাটে ঢাকায় ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে নগরীতে প্রবেশের ক্ষেত্রে পোশাক শ্রমিকদের পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে দেশের অধিকাংশ জেলা লকডাউন থাকলেও কার্যত ঢিলেঢালা হয়ে পড়েছে পরিস্থিতি। করোনা ভাইরাসের কারণে মাসখানেক বন্ধ থাকার পর সম্প্রতি পোশাক কারখানা খুলেছে। কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছে শ্রমিকরা। মানছে না শারীরিক ও সামাজিক দূরত্ব।

সংক্রমণের ঝুঁকি সত্বেও বৈরি আবহাওয়ার মধ্যেই ঢাকায় ফিরেছে শতশত মানুষ। সামাজিক দুরত্বের যেন বালাই নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এদিকে ঢাকায় প্রবেশে শ্রমিকদের কারখানার পরিচয়পত্র প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়েছে। তবে চিঠিতে শ্রমিকদের ঢাকায় আনতে মালিকদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানানো হয়।

তবে দেশের অধিকাংশ জেলা লকডাউন থাকলেও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানছে না সরকারি নির্দেশনা। তবে সেনা-বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষকে শারিরীক ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকায় প্রবেশ ঠেকাতে প্রশাসনের হিমশিম 

আপডেট সময় : ১০:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০